দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাসের ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে এর ডিপো পূর্বাচলে নেওয়া হবে।
তিনি বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। তাই আগামী তিন মাসের মধ্যে এসব টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। একই সঙ্গে টার্মিনাল ও ডিপো আলাদা করা হবে।
এ সময় মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শন করেন বাস মালিক সমিতির নেতারা। সেখানে প্রায় ৮০টি বাস রাখার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।
বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
যে আই